পৃষ্ঠাসমূহ

কৃপণ প্রেম

এক কৃপণ ছেলের সাথে এক কৃপণ মেয়ের প্রেম চলছে....
একদিন রাতে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে আসতে বলল তার বাসায়....
মেয়েটি বললঃ সবাই ঘুমিয়ে পড়লে আমি উপর থেকে একটা কয়েন ফেলব, তুমি কয়েনের শব্দ
পেলে চুপিচুপি উপরে চলে আসবে।
কথামত রাতে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি নিচে কয়েন ফেলল। কয়েন পড়ার ঝনঝন শব্দ হল,

কিন্তু বয়ফ্রেন্ডের আসার আর নাম নেই।
প্রায় এক ঘণ্টা পরে চুপিচুপি বয়ফ্রেন্ডের আগমন।


গার্লফ্রেন্ডঃ কী ব্যাপার? এতক্ষণ লাগালে যে? কয়েন ফেলার শব্দ পাওনি?
বয়
ফ্রেন্ডঃ  পেয়েছি তো, কিন্তু অন্ধকারে কয়েনটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল...।
 

গার্লফ্রেন্ডঃ আরে ধুর, আমি কি অত বোকা?
কয়েনটা তো আমি সুতা দিয়ে বেঁধে
নিচে ফেলে আবার
উপরে তুলে নিয়েছি...!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন