একবার ৩টা কুত্তা এক বিয়ে বাড়ির পাশ দিয়া যাচ্ছিলো। তারা ঠিক করলো তারা বিয়ে খাবে। তো তার ঠিক করলো একজন একজন করে যাবে। প্রথম কুত্তাটা গেলো যাওয়ার সাথে সাথে বাবুর্চি তাকে দেখে লাঠি দিয়ে বাড়ি মারলো। ফিরে আশার পর অন্য কুকুর গুলো তাকে জিজ্ঞেস করলো কিরে কেমন আপ্যায়ন করলো কুকুরটি বললো যাওয়ার সাথে সাথে বসাইয়া দিছে। তারপর ২য় কুত্তা গেলে বাবুর্চি আরো রেগে গিয়ে কুত্তার গায়ে গরম পানি ঢেলে দিলো। আশার পর অন্য কুত্তা জিজ্ঞেস করল কেমন খাওয়ালো বললো যাওয়ার সাথে সাথে গরম গরম দিছে। তারপর ৩য় টা গেলে বাবুর্চি মনে মনে ভাবলো এট ব্যাটাতো অতিরিক্ত শয়তান বার বার আসে তাই তাকে বেধে রাখলো। তারপর অনেক কষ্টে সে ছুটে এলে তাকে অন্য কুকুর গুলো বললো কিরে এতো দেরি হলো? সে বললো আমাকে আসতেই দিতে চাইছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন